R8KM43U9X মস্তিষ্কের জ্ঞান চর্চা - Beyin Boost

1

মস্তিষ্কের জ্ঞান চর্চা

 


মস্তিষ্কের জ্ঞান চর্চা 

মস্তিষ্ক বিভিন্ন উপায়ে পরিচালিত হতে পারে, সচেতনভাবে এবং অচেতন উভয়ভাবেই।  

মস্তিষ্ক একটি অত্যন্ত অভিযোজ্য এবং গতিশীল অঙ্গ যা বিভিন্ন উপায়ে পরিচালিত এবং প্রভাবিত হতে পারে।

আমরা আমাদের মস্তিষ্ককে উদ্দেশ্যমূলক  মননশীল ক্রিয়াকলাপের মাধ্যমে গাইড করতে পারি। নতুন দক্ষতা শেখা, অধ্যয়ন করা, জ্ঞান অর্জন করা, মননশীলতার অনুশীলন,সামাজিকতার অনুশীলন, সভ্যতার অনুশীলন, সততার অনুশীলন,বিশ্বাসের অনুশীলন,বাস্তবতার অনুশীলন,সময়ের মুল্যের অনুশীলন,সৎ চরিত্রের নানা বিষয়ে জ্ঞান অর্জন  করা সেই সাথে  নিয়মিত ব্যায়াম এবং একটি সুষম খাদ্যে গ্রহন করার মধ্যে দিয়ে মস্তিষ্কের স্বাস্থ্যকে উন্নীত করা যায়। এমন কার্যকলাপে জড়িত হওয়া কেই বলে সচেতনতার Beyin Boost ।


অবচেতনভাবে, আমাদের মস্তিষ্ক বাহ্যিক কারণগুলির দ্বারা প্রভাবিত হতে পারে যেমন আমরা যে পরিবেশে বাস করি, আমাদের চারপাশের মানুষ এবং তাদের আচার আচরন, তদের স্বভাব চরিত্র, তাদের কর্মকাণ্ড তাদের রীতিনীতি, তাদের ভাষা।  বারবার এক্সপোজার হয়ে মস্তিষ্কের স্নায়ুপথে পরিবর্তন আনতে পারে এবং আমাদের পছন্দ এবংআচরণ,আমাদের স্বভাব চরিত্রে দারুন ভাবে প্রভাবিত করতে পারে। আমরা চাইলেই আমাদের মস্তিষ্ককে আমাদের নিজের মতো করে গড়ে নিতে পারি। আমরা আমাদের খারাপ আচরনের সংস্কার করতে পারি। আমাদের খারাপ অভ্যাসের বিরূদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। এজন্য প্রয়োজন শুধু সঠিক জ্ঞান এবং সেই জ্ঞানের নিয়মিত চর্চা করা। এবং সেই জ্ঞানের আলোকেই নিজেকে পরিচালিত করা। আমাদের মস্তিষ্ক কেমন হবে, তা সম্পূর্ণ আমাদের কাজের উপর নির্ভর করে। আমরা ইচ্ছে করলেই আমাদের ব্রেন কে ভালো কাজে ব্যবহার করতে পারি। আমরা যদি আমাদের দৈনন্দিন স্বভাবের উপর একে ছেড়ে দিই, তবে তা আমাদের দৈনন্দিন স্বভাবগুলো নিয়েই বেড়ে উঠবে। আবার আমরা চাইলেই আমাদের মনমতো একটি মস্তিষ্ক গড়ে তুলতে পারি। আমাদের মস্তিস্কে ঈশ্বরের দেয়া মহা মূল্যবান নিউরোপ্লাস্টিসিটি কে ব্যবহার করে আমাদের ব্রেন কে সুসংগঠিত করতে পারি। নিজেকে সত্যিকারের একজন মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। নিউরোপ্লাস্টিসিটি'র সাহায্যে আমাদের ব্রেন কে সঠিক পথে সচল রাখার জন্য আমাদের

ভালো কোনো না কোনো কাজের মধ্যে থাকা জরুরি। সে জন্য কিছু ভালো অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি।ভালো কাজের নতুন সংযোগ এবং পথ তৈরি করতে মস্তিষ্ককে উদ্দীপিত করতে পারি।

No comments

Please Valideat the Captcha

Powered by Blogger.