সফলতা
সফলতা
মোঃ মাহবুব আলম
**********************
যদি সফল হতে চাও,পরিস্থিতি কে বদলে দাও,
না হলে পরিস্থিতি বুজে নিজেকে বদলে নাও।
সর্বদা মনে রেখো যে,
তোমার বর্তমান পরিস্থিতি,
তোমার শেষ স্থান নয় চূড়ান্ত গন্তব্য নয়।
এর চাইতেও ভালো পরিস্থিতি আসতে পারে।
এটাই তোমার ফাইনাল ফলাফল নয়।
তোমার হাতে থাকা সময়,
তোমার দৃঢ় সংকল্প এবং তোমার ইচ্ছাশক্তি,
যে কোন সময় তোমার বর্তমান
পরিস্থিতি পরিবর্তন করে দিয়ে-
বর্তমানের চাইতেও আরো উন্নত জীবন
এনে দিতে পারে।
কাজেই হতাশ হয়ে বসে থেকোনা,
বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট হয়োনা।
একটা কথা মনে রেখো
চিন্তা- চেতনা পরিশুদ্ধ এবং পরিস্কার হওয়া চাই
পরনের কাপর পরিস্কার হওয়া চাই,
রিজিক হালাল হওয়া চাই
এবং চরিত্রের মধ্যে কমিটম্যান্ট হওয়া চাই।
১৪/০১/২০২৫ ইং ঢাকা।

No comments
Please Valideat the Captcha